1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য অবরুদ্ধ অতঃপর পুলিশে-গাজীপুর সংবাদ  রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান-গাজীপুর সংবাদ  ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ 

সিলেট গোলাপগঞ্জে ২৯ লাখ টাকার কারসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৩-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৭৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সিলেট জেলার গোলাপগঞ্জে প্রায় ২৯ লাখ টাকার মাদকদ্রব্য, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় গোলাপগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার। গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বলদি গ্রামের মৃত নানু মিয়ার পুত্র এনাম আহমদ (৪৫), কোতোয়ালী মডেল থানার কুমারপাড়া গ্রামের মৃত ইয়াছির মিয়ার ছেলে আম্বিয়া টিপু (৪০) আরেক জন বলদি গ্রামের ফজর আলী। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে একটি প্রাইভেটকার যোগে বিদেশগামী যাত্রী সেজে সিলেট থেকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে ২ জন আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে নামে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা এলোপাতাড়ি ভাবে গাড়ি চালাতে থাকে। পরবর্তীতে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি পূর্বপাড়া নামকস্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আসামীদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ২’শ পিছ ইয়াবা, নগদ ১ লাখ ২ হাজার টাকা, একটি প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ২৯ লাখ টাকা। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন বলেন, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com