1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

দুমকীতে কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৫৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী: সারাদেশে ছাত্র সমাজের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবীতে পটুয়াখালীর দুমকীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সরকারি জনতা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে লেবুখালী-বাউফল মহাসড়কের থানাব্রীজ এলাকা ঘুরে পীরতলা বাজার ও পবিপ্রবি ক্যাম্পাস হয়ে একই স্থানে এসে মহাসড়ক অবরোধ করে। এ অবরোধ কর্মসূচি টানা দুপুর আড়াইটা পর্যন্ত চলতে থাকে। এতে লেবুখালী-বাউফল মহাসড়কের দুই পাশে ব্যক্তিগত ও যাত্রীবাহী প্রায় শতাধিক যানবাহন আটকে যায়।

অবরোধ ও বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীদের “তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার ‘জেগেছে রে, জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com