1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ৮৭ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ পুলিশের হাতে পিতা-পুত্র গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২২৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৮৭ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই ) ভোর রাত সোয়া ৪ টার দিকে উপজেলার ভোগলা ইউনিয়নের বালিছড়া গ্রামে এ অভিযান চালিয়ে চিনি উদ্ধার ও চোরাকারবারি পিতা -পুত্রকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত ভোরে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই এনামুল হক মিঠু, এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃত চোরাকারবাররা হলেন দোয়ারাবাজার থানার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০) এবং রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১৯)। তাদের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৪৭ বস্তায় ৩ হাজার ৩৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে বোগলা ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘরে তল্লাশি করে আরো ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, আটক পিতা-পুত্রকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com