1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ছাতকে ব্রাক ব্যাংক এজেন্ট কার্যালয়ে দুর্ধর্ষ চুরি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২২৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা সহ প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে শহরের মেহতাজ শপিং কমপ্লেক্সের

৩ য় তলায় ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে এই চুরি সংঘটিত হয়। এ কার্যালয়ের ক্যাশ ইনচার্জ এমদাদুল হক শামীম জানান, চোরেরা কার্যালয়ের জানালা সহ গ্রিল ভেঙ্গে অফিসের ক্যাশে থাকা নগদ ৬ লক্ষ ৩৯ হাজার টাকা,অফিসের কাজে ব্যবহৃত প্রায় ৮০ হাজার টাকা মুল্যের এইচপি ও হার্জ কোম্পানির ২ টি ল্যাপটপ, প্রায় ২৫ হাজার টাকা মুল্যের ২ টি মোবাইল ট্যাব সহ মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির বিষয়টি ছাতক থানা পুলিশ ও ছাতকে কর্মরত সেনাবাহিনী ক্যাম্পে মৌখিকভাবে জানানো হয়েছে। থানা পুলিশ কর্ম বিরতি পালন করায় এ ব্যাপারে কোনো সাধারণ ডায়েরি করা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com