1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭২ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর এবং কালের কণ্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকরা বলেন, দুষ্করকারীরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি, তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রামণ করতে পারবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুনীতিবাজ, দেশবিরোধী ও

দুষ্কৃতিকারীদের শাস্তি চাই। নতুন সরকারের কাছে আমাদের আহবান, গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করুন। বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের সঞ্চলনায় বক্তব্যে রাখেন— কালের কণ্ঠ ও চ্যালেন আইয়ের প্রতিনিধি রেজাউল করিম রেজা, এটিএন বাংলা নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, সাংবাদিক নাজমুল হাসান, এস এম কামাল হোসেন, জালাল উদ্দিন, বুলবুল আহমেদ, মোস্তাফিজুর রহমান টুটুলসহ অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com