1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ 

ছাতক কলেজে ছাত্র সমাজের দেয়া তালা খুলে দিল বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৯০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে তিনদিন তালাবদ্ধ থাকার পর ছাতক সরকারী ডিগ্রি কলেজের সকল কক্ষ খুলে দিয়েছে কলেজের সাধারন শিক্ষার্থী ও বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সকালে কলেজের শিক্ষার্থীরা শ্রেণী কক্ষ সহ প্রশাসনিক সকল কক্ষ ও অধ্যাপক মিলনায়তন খুলে দিলে কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবশে আসে। বৈশম্য ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের দাবী ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি শিক্ষাবোর্ড নির্ধারন করবে। এর জন্য কোনভাবে কলেজের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা সঠিক নয়। কলেজে আসা এবং নিয়মিত পাঠ গ্রহন করা শিক্ষার্থীদের অধিকার। সাধারন শিক্ষার্থীরা তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। একই সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্থলে একজন বিসিএস ক্যাডার অধ্যক্ষ নিয়োগ দেয়ার দাবী জানান শিক্ষার্থীর ও বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাসের বিরুদ্ধে আনা দূর্নীতির বিষয়ে অধ্যাপক আলমগীর হোসেন জানান, কলেজের সকল আর্থিক লেনদেন ব্যাংকিং সিস্টেমে চলে আসছে। এ পর্যায়ে অর্থ আত্মসাৎ বা দূর্নীতি করার কোন সুযোগ নেই। তুলসী চরন দাস বৈধভাবে ভারপ্রাপ্ত অধক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ব্যাপারে যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে শিক্ষা বোর্ড। এ কলেজের শিক্ষকদের মধ্যে কোন মতবিরোধ বা দলাদলি নেই। শিক্ষার্থীরা ক্লাসে আসলে তারা পাঠদান দিতে প্রস্তুত রয়েছেন। বৃহস্পতিবার কলেজের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে তাদের সাথে সাধারন শিক্ষার্থীদেরও কলেজ থেকে বের করে দেয় ছাত্ররা। সেই সাধারন শিক্ষার্থীরাই তালা খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছে। তিনি বলেন, শিক্ষার্থীরা হলো কলেজের প্রাণ। তারা সকলেই সন্তানতুল্যে শিক্ষার্থীদের ভালোবাসেন। এ কলেজের শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করবে তিনি বিশ্বাস করেন। উল্লেখ্য বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাসের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্তÍ কলেজের সকল কার্যক্রম বন্ধ ধোষনা করে ছাত্ররা। এসময় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতি, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ তুলে তারা বিক্ষোভ মিছিল করে। অধ্যক্ষের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কলেজের সকল কার্যক্রম ও পাঠ দান বন্ধ ঘোষনা করে অধ্যক্ষের কক্ষ সহ সকল শ্রেনী কক্ষ ও প্রশাসনিক কক্ষে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোব্ধ ছাত্ররা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com