1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ 

কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়াতে পরিবেশ দূষণ রোধ করতে ও শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করছেন উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলা শহর ও বিভিন্ন বাজারে ময়লা আবর্জনা ফেলার জন্য প্লাস্টিকের ড্রাম স্থাপন করেছেন তারা।

কাপাসিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী সানজিদ জিহাদ বলেন, ড্রামগুলো কাপাসিয়া শহর ও রাওরাইট গ্রামে আপাতত দেওয়া হয়েছে। ড্রামগুলো আমাদের কাপাসিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করবে। পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামে আমরা ময়লা ফেলার জন্য ড্রাম স্থাপন করবো।

শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সাহেদ বলেন, ৮০টি প্লাস্টিকের ড্রাম আমরা বিভিন্ন বাজার ও কাপাসিয়া শহরে স্থাপন করেছি। বাজারের ব্যবসায়ীরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে। ময়লা ফেলার ড্রামগুলো এসব রোধ করবে।

বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, আমাদের বাজারে আগে ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলার কোনো ব্যবস্থা ছিলনা। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আমাদের বাজারে ময়লা ড্রাম দিচ্ছেন। তাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা স্ব-উদ্যেগে ময়লার ড্রামগুলো বসাচ্ছেন। কাপাসিয়াতে তো কোনো পৌরসভা নেই। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়, তবে বাজারের ময়লাগুলো ঠিকমতো পরিস্কার হয়না। তাই তারা বিভিন্ন মোড়ে মোড়ে প্লাস্টিকের ড্রাম বসাচ্ছে। যারা ময়লা সংগ্রহ করে তারা পরবর্তীতে এই ড্রামগুলো থেকে নিয়ে যাবে।’

শিক্ষার্থীদের সঙ্গে ময়লা ফেলার ড্রাম স্থাপন শেষে কাপাসিয়ার কাঁচাবাজার, মাছ বাজার, কাঁচামালের আড়ত মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। মনিটরিং কার্যক্রমে সহায়তা করেন ছাত্র সমাজের প্রতিনিধি গণ ও আইন শৃঙ্খলা বাহিনী।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com