1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে ছাত্রদল নেতা মরহুম মমিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Bonusy A Přeposílání Atomové Číslo 85 Filiplay Gambling Casino — Czechia Start Playing Casino Merkur What Incentive Represent Uncommitted For Veritable Thespian milky way casino 30 free spins — USA Join Now Huilend AANBOD VOOR Nieuw Muzikant – Koninkrijk der Nederlanden Get Started https://casinooranje-nl.com Coduri Bonus Fără Depunere La Cazinoul Shazam Pentru Jucătorii Existenți — evropski prostor Start Playing betonred পরিবেশ রক্ষায় মাঠে ঠাকুরগাঁও জেলা পুলিশ, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন-গাজীপুর সংবাদ  কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা-গাজীপুর সংবাদ  সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী,সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয়-গাজীপুর সংবাদ  Odpowiedzialne podejście do hazardu Jak stawiać bez ryzyka

রাণীশংকৈলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামী’র সম্প্রীতি সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর সহ অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার। এর আগে অনুষ্ঠানের সভাপতি তার স্বাগত বক্তব্য রাখেন। গত ৫ আগস্টের পর দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী পরিবারদের উপর বিভিন্ন হুমকি-দুমকি, মানসিক নির্যাতন ও প্রতিমা ভাংচুর করার কথা উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সহ-সভাপতি অনিল চন্দ্র রায় ও গপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বসাক, হিন্দু নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অমল চন্দ্র রায়,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক,অধ্যক্ষ মহাদেব বসাক,অধ্যাপক প্রশান্ত বসাক,পূজা উদযাপন কমিটির সহ সভাপতি খোকন সরকার, হিন্দুনেতা বাবু অনিল চন্দ্র রায় প্রমুখ। সম্প্রীতি সমাবেশে আসন্ন

শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয় সে ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী সার্বক্ষণিক সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা জানান। জামায়াত নেতারা বলেন জন্মসূত্রে আপনারা এদেশের নাগরিক। ধর্মীয় অনুষ্ঠান পালন করা আপনাদের গণতান্ত্রিক অধিকার। তাই প্রতিবছরের ন্যায় এবছরও আপনারা আনন্দ উৎসাহের মধ্যদিয়ে পূজা অর্চনা করবেন। আমরা জামায়াতে ইসলামী আপনাদের পাশে আছি। প্রয়োজনে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রতিটি পূজা মন্ডপে আমরা সার্বক্ষণিক পাহাড়া দেবো। সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ জামায়াতের এই আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসাথে তাদের সহযোগিতা কামনা করেন। তারা বলেন  প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা  জাকজমকভাবে পালন করা হবে বলে বক্তব্যে বলেন। এসময় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে উপজেলার ৫৪ টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী ও জামায়াত নেতা মাওলানা আনিসুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com