1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমির দুই ফসল চাষাবাদ বন্ধ ১৫ বছর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের গুরুদাসপুরে বামনকোলা ও গারিষাপাড়া মাঠের প্রায় দুই হাজার বিঘা জমিতে দীর্ঘ ১৫ বছর যাবৎ জলাবদ্ধতার কারনে দুই ফসল উৎপাদন করতে পারছেনা কৃষকরা। বছরে একটি ফসল ইরি, আমন চাষ করলেও থাকতে হয় অনিশ্চয়তায়। বর্ষা ও টানা কয়েকদিন বৃষ্টি হলেই ডুবে যায় ধান। ফসলের মাঠ থেকে জলাবদ্ধতা নিরসনের দাবি নিয়ে নিজেদের ফসল রক্ষার জন্য সোমবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

জানা যায়, উপজেলার বামনকোলা ও গারিষাপাড়া ফসলের মাঠটিতে প্রায় দুই হাজার বিঘা জমি রয়েছে। গত ২৫ বছর পূর্বেও এই মাঠে প্রতিটি জমিতে কৃষকরা তিন ফসল উৎপাদন করতো। অপরিকল্পিত পুকুর খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই অপরিকল্পিতভাবে আঞ্চলিক সড়ক নির্মাণ করার কারনে দুর্ভোগে পড়তে হয়েছে পাঁচ শতাধিক কৃষককে। মাঠের মাঝ দিয়ে বয়ে গেছে একটি পাকা সড়ক। সেখানে ২০ বছর পুর্বে অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট (ব্রিজ) নির্মাণ করা হয়েছিলো। গত ১৫ বছর পূর্বেই কালভার্টটি ভেঙ্গে ফেলে ব্যক্তি মালিকানাধীন বাড়ি নির্মাণ করা হয়। বন্ধ হয়ে যায় কালভার্টটি। সেই থেকেই গারিষাপাড়া ও বামনকোলা মাঠের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এক ফসল চাষ করেও অনিশ্চয়তায় থাকতে হয় চাষিদের।

বামনকোলা গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, বামনকোলা মাঠে তার পাঁচ বিঘা জমি রয়েছে। তার বাবা সেই জমিতে এক সময় তিন ফসল উৎপাদন করতো। এখন তিনি এক ফসল চাষ করতেই অনিশ্চয়তায় থাকেন। জমি চাষাবাদ করেই তার জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। এ বছর বর্ষা ও টানা বৃষ্টিতে ধানের জমি প্রায় ডুবে যাওয়ার অবস্থা হয়েছে। আর তিনদিন বৃষ্টি হলেই ধান ডুবে যাবে। ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হবে ধান ডুবে গেলে। অতি দ্রæত প্রশাসনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করারও দাবি জানান।

গারিষাপাড়া গ্রামের সমাজসেবক মিজানুর রহমান জানান, দুই গ্রামের প্রায় পাঁচ শতাধিক কৃষকের জমি রয়েছে এই মাঠে। প্রতিটি কৃষক এই মাঠ থেকে ফসল উৎপাদন করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। দীর্ঘ ১৫ বছর জলাবদ্ধতার কারনে দ্ইুটি ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। কৃষকদের কথা চিন্তা করে অতি দ্রæত পানি নিষ্কাশন ব্যবস্থা করা দরকার।

ইতিপূর্বেও প্রশাসনকে জানিয়ে কোন কাজ হয়নি বলে দাবি করেন বামনকোলা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিক হোসেন, আবুল হোসেন, কৃষক আসাদ মোল্লা, লেদু প্রামানিকসহ আরো অনেকে। মানববন্ধনে শত শত গ্রামবাসী উপস্থিত থেকে জলাবদ্ধতা দ্রæত নিরশনের দাবি তুলে বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, ইতিপূর্বেও ওই মাঠের জলাবদ্ধতা নিরশনের জন্য উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করেছিলো। গ্রামের অভ্যন্তরীন ঝামেলার কারনে বেশিদূর অগ্রসর হওয়া যায়নি। গ্রামবাসীর সহযোগিতায় সরেজমীনে গিয়ে অতি দ্রæত ব্যবস্থা গ্রহণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, কৃষকদের সহযোগিতায় অতি দ্রæত জলবদ্ধতা নিরশন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com