1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ছাতক-দোয়ারার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মনিক’র জামিন মঞ্জুর করেছে আদালত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতক:

সুনামগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ্য ও বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। গেল সাত অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা ভাটেরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাকে। তিনি গেল চার আগস্টে সুনামগঞ্জ শহরের বাসস্টেশনে ছাত্র-জনতার উপর দায়ের করা মামলার তিন নম্বর আসামি ছিলেন। গেল নয় অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাঁকে কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। গেল ২০ অক্টোবর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ্য ও বয়স্ক বিবেচনায় তাঁকে জামিন দেবার আবেদন করেন। আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম ও এডভোকেট খায়রুল কবির রুমেন জানান, তারা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্যান্য রোগসুখে ভুগছেন দীর্ঘদিন ধরে। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com