1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ 

সভাপতি মোহাম্মদ কাইছারের নেতৃত্বে পেকুয়ায় ট্যালেন্ট হান্ট কম্পিটিশন সম্পন্ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ টাইম ভিউ

হিরু আলম পেকুয়া প্রতিনিধিঃ

পেকুয়ায় আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ট্যালেন্ট হান্ট কম্পিটিশন মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে । ছবি সমুদ্র সংবাদ

কক্সবাজারের পেকুয়ায় আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে মরহুম অধ্যক্ষ রেজাউল করিম চৌধুরীর স্মরণে রয়েল একাডেমির সার্বিক সহযোগিতায় ১ম বারের মতো ট্যালেন্ট হান্ট কম্পিটিশন মেধাবৃত্তি সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় উৎসবমূখর পরিবেশে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১১৩ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসার হলরুমে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুর রশিদ ও হল সুপার হিসেবে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনি দায়িত্ব পালন করেন। এছাড়া মেধা বৃত্তি পরীক্ষার সদস্য সচিবের দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সেক্রেটারি আব্দুল হাকিম আসবাব। মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের বর্তমান সভাপতি মোহাম্মদ কাইছার ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ আরমান বিন কাশেম।

এদিকে আগামী ২০ নভেম্বর ট্যালেন্ট হান্ট কম্পিটিশন মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এছাড়া ডিসেম্বরের ২য় সপ্তাহে পুরস্কার বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মোহাম্মদ কাইছার।

উল্লেখ্য মেধা বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণকারী শ্রেণি ভিত্তিক প্রথম ৫ জনসহ সর্বমোট ৩৮ জন শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট, বইসহ নগদ অর্থ প্রদান করা হবে।

 

ছবির ক্যাপশন হবে……..
পেকুয়ায় আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ট্যালেন্ট হান্ট কম্পিটিশন মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com