1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে যৌন হয়রানিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে সড়ক অবরোধ-গাজীপুর সংবাদ  

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩১১ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

ছোট ছোট শিক্ষার্থীদের স্পর্শকাতর স্থানে হাত দেয়া এবং যৌন হয়রানির অভিযোগে হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধার অপসারণ এবং বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে অভিভাবক এবং শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার নাটোর ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।

অবরোধকারীরা জানান,  হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধা দীর্ঘদিন ধরে ক্লাসরুমে এবং শিক্ষকদের রুমে মেয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং যৌন হয়রানি করেন। বিষয়টি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায়। এরই প্রেক্ষিতে আজ  অভিভাবক এবং শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ এবং বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে যায়। প্রধান শিক্ষক অহিদ মৃধাকে আটকের পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থী এবং অভিভাবকরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com