1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়নে উত্তর শাহপুর এলাকায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ কারী বালক মোড়গ লড়াই,বালিকা চেয়ার সিটিং, বালক অংক দৌড়, বালিকা বিতর বাহির, বালক চকলেট দৌড়, বালিকা চকলেট দৌড়, বালক ১০০ মিটার দৌড়,বালিকা ১০০ মিটার দৌড়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়াদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কবিতা আবৃত্তি, নাতে রাসূল, কুইজ প্রতিযোগীতা, মারবেল কুঁড়ানোসহ বিদ্যালয়টির শিক্ষার্থীরা বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করেন।

মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে এবং মো: আবু জাফর ভুট্টু পরিচালক ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের সার্বিক তত্ত্ববধয়নে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি।তাছাড়া উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ইসহাক আলী সাবেক সাধারণ গজারিয়া উপজেলা বিএনপি,প্রধান পৃষ্ঠপোষক মোজাম্মেল হক মুন্না জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান সফিক সদস্য সচিব গজারিয়া উপজেলা বিএনপি,মাসুদ ফারুক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি,নাজির সিকদার সদস্য সচিব উপজেলা যুবদল,মহিবুর রহমান রিফাত সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক দল।মিজানুর রহমান মিজান আহ্বায়ক উপজেলা ছাত্রদল মো: ফজলুল হক নয়ন সভাপতি উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন গজারিয়া, মো: দুলাল মিয়া উপদেষ্টা উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন গজারিয়া।

এছাড়াও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এইচ.এম খোরশেদ আলম বিশিষ্ট ব্যাংকার,শহিদুজ্জামান সাহিন,এমদাদুল হক,মোয়াজ্জেম প্রধান। এছাড়া অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক কবির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সহকারী শিক্ষক আবুল খায়ের, সুফিয়া আক্তার, সুমাইয়া আক্তার, সহকারী শিক্ষক রুনা আক্তার, শাহানাজ আক্তার, রুবিয়া আক্তার, নাহিদা আক্তার প্রমুখ।

এ সময় কামরুজ্জামান রতন বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত, ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের প্রতিভা দেখে আমি মুগ্ধ। তাছাড়া এ স্কুল থেকে সব সময় শিক্ষার্থীরা বৃত্তির পাশাপাশি ভালো রেজাল্ট করে থাকে,সে জন্য স্কুল কর্তৃপক্ষ এবং সকল শিক্ষক শিক্ষিকা কে জানাই অভিনন্দন,আপনাদের প্রচেষ্টায় এ ছোট স্কুলটি তাদের স্বাক্ষমতার স্বাক্ষর রেখে যাচ্ছে।আমি ব্যক্তিগত ভাবে এ প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে পাশে থাকবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com