1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

চিতলমারীর যুবক সন্ত্রাসের ছুরিকাঘাতে খুলনায় নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ টাইম ভিউ

সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় ডেল্টা ভবনের সামনে দুর্বৃত্তদের হামলায় আল আমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।তিনি একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আল আমিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলী শেখ এর ছেলে। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে আল আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত তার শরীরের পেছনে কোমরের উপরের দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।এতে মোটরসাইকেল থেকে তিনি পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় চিতলমারীতে নিহতের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com