1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

তিন দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে শুরুhহয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের দি সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বুধবার (১৯ ফেব্রুয়ারি)

এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার।এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় স্কুল মাঠে অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি রফিকুল ইসলাম, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও স্থানীয় সামাজিক,

রাজনৈতিক,সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে স্কুল অধ্যক্ষ মোস্তফা কামাল স্কুলের ও অনুষ্ঠানের কার্যক্রম ও কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বিশেষ অতিথি রজব আলী এ স্কুলসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে স্কুল কর্তৃপক্ষকে এমন সুন্দর ও বর্ণিল অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং এ রকম অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্কুল কর্তৃপক্ষকে বিশেষ পরামর্শ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com