1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ 

গজারিয়া ভাটেরচর দেওয়ান আ:মা:পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।

গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচরস্থ স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষানুরাগী, সমাজ সেবক ও বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
দেশবন্ধু গ্রুপের  মহাব্যবস্থাপক  প্রকৌশলী সাখাওয়াত হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন,হোলটেক সল্যুশনস এর পরিচালক  প্রকৌশলী সিরাজুল ইসলাম, আমির গ্রুপের ব্যবস্থাপক প্রকৌশলী ইউসুফ শাহরিয়ার, বিসিআইসি’র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন,সিনিয়র শিক্ষক দেওয়ান কামরুজ্জামান,কৃষ্ণ হালদার,হালিমা আক্তার,  রোমেনা আফরোজা,রতন আহমদ,সাখাওয়াত হোসেন,ছাবেকুন্নাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবকবৃন্দ ও ছাত্র/ছাত্রীগণ।অনুষ্ঠানটি সঞ্চালয়ন  করেন সিনিয়র শিক্ষক মো আবজাল হোসেন ও ফাতেমা আক্তার।

অনুষ্ঠান এর সূচনা লগ্নে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধনী করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় ২১টি ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা,এর মধ্যে ছিল ২০০ ও ৪০০,১৫০০ মিটার দৌড়,বিস্কুট দৌড়,ঝুড়িতে বল সংগ্রহ, ব্যাঙ–দৌড়, মোরগ–লড়াই, বল সংগ্রহ দৌড়, ভারসাম্য দৌড়, বল নিক্ষেপ, গণিত–দৌড় ইত্যাদি

অনুষ্ঠানের উদ্ধোধক প্রকৌশলী মো:সাখাওয়াত হোসেন বলেন,যেকোনো সফলতা অর্জনের জন্য দরকার সাহস ও সংকল্প। এ বার্তাটিকে সামনে রেখেই এবার ভাটেরচর  স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কারণ, খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশ ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com