1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায়-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ টি মামলা দায়ের করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার( ৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবা‌হিনী ছাতক ক্যাম্পের দায়িত্বরত মেজর জা‌বিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের ওসমান স্টোরকে ১লাখ ১০ হাজার টাকা, হাজী

আব্দুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা, গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলামের দোকানে ৫০ হাজার টাকা, আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজে ৩০ হাজার টাকা, ও মা-বাবা পোল্ট্রি ফার্মে ৩০ হাজার টাকা সহ মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম, জ‌রিমানা আদায়ের বিষয়টি নি‌শ্চিত করে বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com