1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পরিবেশ রক্ষায় মাঠে ঠাকুরগাঁও জেলা পুলিশ, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন-গাজীপুর সংবাদ  কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা-গাজীপুর সংবাদ  সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী,সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয়-গাজীপুর সংবাদ  Odpowiedzialne podejście do hazardu Jak stawiać bez ryzyka “নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই” —মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে—উপাচার্য ড. ইশরাফিল শাহীন-গাজীপুর সংবাদ  বর্ষীয়ান সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামী রাজন মিয়া পুলিশের হাতে গ্রেফতার-গাজীপুর সংবাদ  Test 11/06/2026

চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে বিটিআই লার্ভিসাইড প্রয়োগ উদ্বোধন : মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৪৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নগরীর ১৭ নম্বর (বাকলিয়া) ওয়ার্ডের সৈয়দ শাহ রোডের সামনের খালে পরীক্ষামূলকভাবে বিটিআই (Bacillus thuringiensis israelensis) লার্ভিসাইড প্রয়োগ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মেয়র বলেন, “মশা নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন ধরনের কীটনাশকের কার্যকারিতা বিশ্লেষণ করছি। বিটিআই লার্ভিসাইড একটি পরীক্ষিত পদ্ধতি, যা যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে মশার লার্ভা ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। ঢাকায় এই প্রযুক্তি প্রয়োগের পর এবার আমরা চট্টগ্রামে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করছি।”

মেয়র শাহাদাত হোসেন বলেন, “এই কীটনাশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—এটি শুধুমাত্র মশার লার্ভা ধ্বংস করে, কিন্তু অন্যান্য জলজ প্রাণী যেমন ব্যাঙের ব্যাঙাচি, মাছ বা অন্যান্য জীবের কোনো ক্ষতি করে না। ফলে এটি পরিবেশবান্ধব।”

তিনি আরও বলেন, “বিটিআই মূলত মশার লার্ভার অন্ত্রে বিষক্রিয়া ঘটিয়ে তাদের ধ্বংস করে। তাই এটি বেশ কার্যকর একটি পদ্ধতি। যেহেতু এটি জৈবিক উপায়ে কাজ করে, তাই রাসায়নিক কীটনাশকের তুলনায় এটি অনেক বেশি নিরাপদ ও দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে।”

মশার উপদ্রব কমাতে চসিক বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগের পাশাপাশি নতুন ও কার্যকর পদ্ধতির সন্ধান করছে জানিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, “আমি যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনার দায়িত্ব গ্রহণ করি, তখন থেকেই মশা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়েছি। শুরুতে আমরা কিছু দেশীয় কীটনাশক ব্যবহার করেছিলাম, যা আংশিক কার্যকর ছিল। কিন্তু মশার ওষুধের প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ায় আমাদের বারবার নতুন কৌশল নিতে হচ্ছে। বিটিআই হচ্ছে এমন একটি প্রযুক্তি, যা পরীক্ষিত এবং নিরাপদ।”

তিনি আরও বলেন, “আমরা দিনে দু’বার মশার ওষুধ ছিটানোর নির্দেশনা দিয়েছি—একবার সকালে এবং একবার বিকালে। কিন্তু অনেক সময় দেখা যায়, মাঠপর্যায়ের কর্মীরা ঠিকমতো কাজ করছে না। তাই আমি নগরবাসীকে আহ্বান জানাবো, যদি কোথাও মশার ওষুধ ছিটানো না হয়, তাহলে আমাদের জানান। আমরা সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।”

মশা নিয়ন্ত্রণ শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, নগরবাসীকেও সচেতন হতে হবে বলে মন্তব্য করেন মেয়র। তিনি বলেন, “মশা সাধারণত নালা, খাল ও যেখানে পানি জমে থাকে সেখানে বংশবৃদ্ধি করে। আমরা চট্টগ্রামের নালা ও খাল পরিষ্কারের কাজ শুরু করেছি, ফলে মশাগুলো এখন বাসাবাড়ির আশপাশে চলে যাচ্ছে। তাই বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, টায়ার, কনস্ট্রাকশনের অব্যবহৃত সামগ্রীতে পানি জমতে না দেওয়া খুব গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “সকল নাগরিকের দায়িত্ব হল নিজ নিজ বাড়ির আঙিনাসহ আশপাশ পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি, সেখানে নিয়মিত পানি জমা হচ্ছে কি না তা নজরদারি করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মশা নিয়ন্ত্রণ করতে পারবো।”

পরীক্ষামূলকভাবে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের কার্যকারিতা মূল্যায়নের পর এটি নগরজুড়ে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা দেখবো, এটি মশার লার্ভা ধ্বংসে কতটা কার্যকর হচ্ছে। যদি ফলাফল সন্তোষজনক হয়, তাহলে পুরো নগরীতে এর ব্যবহার বাড়ানো হবে।”

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আশা করছে, এই নতুন উদ্যোগের মাধ্যমে নগরীতে মশার প্রকোপ কমবে এবং ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি হ্রাস পাবে। নগরবাসীর প্রত্যাশা, পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে চট্টগ্রামকে মশামুক্ত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com