1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

চিতলমারিতে ফাঁকা বসতবাড়িতে লোহার দরজা ভেঙে চুরি, থানায় অভিযোগ দায়ের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ টাইম ভিউ

সবুজ শিকদার, জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

বাগেরহাট চিতলমারী উপজেলার ঘোলা গ্রামের মৃত মোঃ মোয়াজ্জেম শিকদার এর ছেলে মোঃ সূজন শিকদারের (ক্রয়কৃত মালিকানাসূত্রে) বাড়ি চুরি হয়েছে বলে জানা যায়।পেশায় তিনি একজন ব্যবসায়ী।

চিতলমারির বড়বাড়িয়া ইউনিয়নের চর চিংগুড়ি বাজারের পাশের একটি ফাঁকা এক তলা~ বিশিষ্ট পাকা বসতবাড়িতে দুর্ধর্ষ ভাবে চুরির ঘটনা ঘটে।এবং অজ্ঞাতনামা ব্যক্তিবর্গের নামে তিনি বাদী হয়ে স্বীয় থানায় গত ৩০ শে মার্চ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে তিনি বলেন, উক্ত বাড়িটি সাধারনত তিনি ভাড়াটিয়াদের ভাড়া দিয়ে থাকেন, গত ফেব্রুয়ারি মাসে ভাড়াটিয়া বাড়ি থেকে চলে যায় তখন তিনি বসতবাড়িতে থাকা মালামাল গুলো গুছিয়ে রেখে আসেন এবং বাড়িটি ফাঁকা পড়ে থাকে।

তিনি আরো বলেন, ২৯ শে মার্চ তিনি সেই বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পান বাড়ির ছাদের লোহার দরজা ভাঙা এবং বাড়িতে থাকা মালামাল,জানালার গ্রীল, লোহার দরজা, বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক মিটার, পানি তোলা মটর পাম্প, বৈদ্যুতিক সুইচ,মোটর পাম্পের পানি তোলা পাইপ সহ বিভিন্ন প্রকার মালামাল, যাহার আনুমানিক মূল্য (ষাট হাজার) টাকা।

এ বিষয়ে চিতলমারি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com