1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

কাফনের কাপড় বেঁধে ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ  মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২০১ টাইম ভিউ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির,

কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে কাফনের কাপড় পড়ে ৬ দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল

বের করে তারা। ভূয়া,ভূয়া স্লোগানে মিছিলটি ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি সমাবেশ কর্মসূচি পালন করে তারা।

সেখানেই কাফনের কাপড় পড়ে রাস্তায় শুয়ে প্রতীকি লাশের মাধ্যমে নিজেদের দাবিগুলোর প্রতি জোর দাবি করেন। পাশাপাশি কুমিল্লায় বিক্ষোভে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। তাদের দাবিগুলো হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, পদোন্নতির বিষয়ে হাইকোর্টে রায় বাতিল, সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন এবং ২০২১ সালে রাতে নিয়োগপ্রাপ্ত ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল। ছয় দফা দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায়, আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে এদিন জুম্মার নামাজের পর দেশব্যাপি একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায়ের কর্মসূচি পালন করেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপি সমাবেশ শেষে ফিরে আবারো স্লোগান দিতে দিতে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে  কর্মসূচির সমাপ্ত করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com