1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ 

ছাতকের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের ৯৫ নং সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের প্রায় ৫০ হাজার টাকা মুল্যের মালামাল খোয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় ঝড়বৃষ্টির রাত থাকায় চোরেরা এ সুযোগ কাজে লাগিয়ে চুরি করে মালামাল নিয়ে পালিয়ে গেছে।চোরেরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে কক্ষে প্রবেশ করে অফিসের আসবাবপত্র ও অন্যান্য রুমের তালা ভেঙে ঢুকে অনুমান ৫০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গ্রামের একাধিক লোক বিদ্যালয়ে কক্ষ সমুহের তালা ভাঙা দেখতে পেয়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে অবহিত করেন। পরে শিক্ষকবৃন্দ ও স্থানীয় লোকজন তালা ভাঙা অবস্থায় বিদ্যালয় কক্ষে প্রবেশ করে দেখতে পান বিদ্যালয়ের আসবাবপত্র চুরি হয়ে গেছে। প্রধান শিক্ষিকা সুলতানা জাহান জানান, তিনি বাসা থেকে বিদ্যালয়ে আসার পথে ফোন পেয়েছেন বিদ্যালয়ে চুরি হয়ে গেছে। দ্রুত বিদ্যালয়ে এসে চুরির ঘটনাটি স্থানীয় লোকজন ও উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করেছেন। ঝড়বৃষ্টির রাত তাছাড়াও বিদ্যালয়ে নিয়োগকৃত কোন নৈশ প্রহরী নেই। বিদ্যালয়ের বাউন্ডারিও নেই।ঝড়ের রতে সুযোগ পেয়ে চোর চক্র বিদ্যালয়ের অফিস কক্ষ সহ অন্যান্য সকল কক্ষের মালামাল চুরি করে নিয়েছে। প্রধান শিক্ষিকা বলেন বিষয়টি এডহক কমিটির সভাপতি গয়াছ মিয়া তালুকদার সহ গ্রামের মুরুব্বীদের অবগত করেছি।উর্ধতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামাল হোসেন বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com