1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা.-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৬ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে চতুর্থ বারের মতো ওই চুনা কারখানার চুল্লি ধ্বংস করা হয়।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় এ অভিযান  পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ দিকে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকে অভিযানে আনারপুরা এলাকায় অবস্থিত একটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্কেভেটার দিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয় এবং ৪টি চুল্লি ধ্বংস করা হয়। এর আগেও চার বার ওই কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয়।
আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com