1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Best Online Poker Sites Australia: ensuring fast payouts and secure transactions

জুমার নামাজে না গেলে ২ বছরের দণ্ড, তেরেঙ্গানু রাজ্যে নতুন আইন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক

জুমার নামাজে না গেলে ২ বছরের দণ্ড, তেরেঙ্গানু রাজ্যে নতুন আইন।তেরেঙ্গানু রাজ্যে মুসলিম পুরুষরা অকারণে জুমার নামাজে না গেলে তাদেরকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে।

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে মুসলিম পুরুষরা অকারণে জুমার নামাজে না গেলে তাদেরকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। এমন ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যটি বর্তমানে শাসন করছে রক্ষণশীল প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পাস)।

সোমবার (১৮ আগস্ট) রাজ্য কর্তৃপক্ষ জানায়, শরিয়াহ ফৌজদারি অপরাধ (তাকজির) আইন অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত (প্রায় ৫২৫ পাউন্ড) জরিমানা বা কারাদণ্ড, অথবা উভয় দণ্ড দেয়া হবে। তেরেঙ্গানু রাজ্য নির্বাহী কাউন্সিলের সদস্য মুহাম্মদ খালিল আবদুল হাদি সতর্ক করে বলেন, ‘এমনকি একবার জুমার নামাজ মিস করলেও এটি দণ্ডনীয় অপরাধ হবে।’

এর আগে টানা তিন সপ্তাহ জুমার নামাজে অনুপস্থিত থাকলে শাস্তির বিধান ছিল। তিনি আরও বলেন,‘এটি গুরুত্বপূর্ণ স্মরণ করানো, কারণ জুমার নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয়, বরং মুসলমানদের আনুগত্যের প্রকাশ। তাই দণ্ড দেয়া হবে কেবল শেষ উপায় হিসেবে, যখন কেউ বারবার স্মরণ করানো উপেক্ষা করবে।’ খবর ইন্ডিপেন্ডেন্ট ইউকের।

রাজ্য সরকার জানিয়েছে, মানুষকে এ বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিতে মসজিদগুলোতে ব্যানার টানানো হবে। সেইসঙ্গে অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জনগণের অভিযোগ অথবা টহল দলের মাধ্যমে।

এই প্রয়োগ পাস দলের বৃহত্তর উদ্যোগের অংশ, যারা মালয়েশিয়ায় শরিয়াহ আইনের কঠোর প্রয়োগ চায়। দলটি দেশের পার্লামেন্টে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং ১৩টি রাজ্যের মধ্যে চারটিতে শাসন করছে। অতীতে দলটি হুদুদ আইন প্রবর্তনেরও চেষ্টা করেছে, যেখানে চুরির শাস্তি অঙ্গচ্ছেদ এবং ব্যভিচারের শাস্তি পাথর ছোড়ার মতো শাস্তির বিধান ছিল।

সামাজিক মাধ্যমে এ সিদ্ধান্তের সমালোচনা উঠেছে। আইনজীবী আজিরা আজিজ এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইসলামে তো জোর-জবরদস্তি নেই বলা হয়, অথচ এই সিদ্ধান্ত যেন দেখাচ্ছে তেরেঙ্গানুর পুরুষরা কত কম জুমার নামাজে যায়। নামাজ যে ফরজ এতে দ্বিমত নেই, কিন্তু এটিকে আইনগত অপরাধ হিসেবে কোডিফাই করার প্রয়োজন ছিল না। সচেতনতা কর্মসূচিই যথেষ্ট ছিল।’

মালয়েশিয়ায় দ্বৈত আইনি কাঠামো রয়েছে-মুসলিমদের জন্য ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে শরিয়াহ আইন, পাশাপাশি সিভিল আইনও কার্যকর। তিন কোটি ৩০ লাখ জনসংখ্যার এই দেশের দুই-তৃতীয়াংশ জাতিগত মালয় (যাদের আইনের দৃষ্টিতে সবাই মুসলিম), বাকি অংশে চীনা ও ভারতীয় সংখ্যালঘু রয়েছে।

গত নভেম্বরেও জোহর রাজ্যের শীর্ষ ইসলামি কর্মকর্তা জানিয়েছিলেন, রাজ্যে মুসলিম পুরুষদের জুমার নামাজে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, গত বছর ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত এক ডজনেরও বেশি শরিয়াহভিত্তিক রাজ্য আইন বাতিল করে দেয়, যা ইসলামপন্থিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা আশঙ্কা প্রকাশ করেন, এতে দেশব্যাপী শরিয়াহ আদালতের কর্তৃত্ব দুর্বল হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com