1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ  অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান-গাজীপুর৷ সংবাদ  জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও-চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ  ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের  জন্ম, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন-গাজীপুর সংবাদ 

অসংখ্যবার কারাবরণ ৭৯টি মামলার শিকার হয়েছি  ……….. সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা কামাল আনোয়ার-গাজীপুর সংবাদ  

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৮৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

আমি আপনাদের এলাকার সন্তান। অনেকেই এলাকায় এমপি হতে আসে। আমি এমপি নয় আপনাদের সেবক হতে এসেছি। যতদিন বাঁচবো আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে টিচার্স রুমে রাণীশংকৈল উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ও কেন্দ্রিয় যুবদলের সাবেক যুগ্নসম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল হাজতে গেছি ৭৯টি মামলা খেয়েছি। ডিবি পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। জেল থেকে জামিন পেয়ে কারাগারের মূল ফটক পের হওয়ার আগেই আবার অন্য মামলায় গ্রেপ্তার হয়েছি।এ বিপদের সময় সাংবাদিকরাই আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য সাংবাদিরাই রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু। তিনি বলেন, এই এলাকা কৃষি নির্ভরশীল আমার ইচ্ছা এলাকায় একটা সীড স্টোরেজ যদি করতে পারি। এছাড়াও হারিয়ে যাওয়া অনেক শস্য যেমন, ভাদই ধান, মারুয়া, কাউন এসব ঐতিহ্যবাহী শস্যকে ফিরিয়ে আনতে হবে।  আমি এলাকার জন্য কাজ করতে চাই। এজন্য ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো। গত ১৬-১৭ বছরে দেখেছি এমপি হয়ে চাকুরীর নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, হিন্দুদের জমি দখল করেছে। আমার বেলায় এমনটি হবার কোন সম্ভাবনা নেই, এটা জোর দিয়ে বলতে পারি।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মুনতাসির আল মিঠু, অধ্যাপক মনিরুজ্জামান মনি, ঈসা,পৌর যুবদল আক্তার হোসেন, মমিন, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম( দৈনিক ইনকিলাব) প্রেসক্লাব (পুরাতন) সাধারণ সম্পাদক হুমায়ুন কবির(দৈনিক কালবেলা) সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী
(আমার দেশ) প্রমূখ।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com