
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:এস এম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ আগস্ট) মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের তমালতলা হরিসভা মন্দির এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এ সময় ধর্মালম্বীদের উদ্দেশ্যে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন,আপনারা সংখ্যালঘু এ কথা আমি বলতে চাই না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের সুখ দুঃখের পাশে থাকবো। ৫ আগস্ট সরকার পতনের পরপরই তিনি আমাদের এ নির্দেশনা দিয়েছেন। আমরা সবাই এক হয়ে থাকতে চাই। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে আপনাদের পাশে থাকার ,যাতে ধর্মীয় কোন সহিংসতা না ঘটে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি। কাপাসিয়কে একটি মাদক, সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা ও শিল্প নগরী হিসেবে ঘরে তুলতে চাই সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply