1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ 

ছাতকে দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি ও ওয়াজ মাহফিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতক:

সুনামগঞ্জ জেলার ছাতকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগবাড়ি গ্রাম ও ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী র‌্যালি ও ওয়াজ মাহফিল শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ আয়োজন শুরু হয়।

বাদ আছর থেকে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান বক্তা, শায়েরে আলা ও আল-হায়াত ইসলামিক ইনস্টিটিউট চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তারেক আবেদীন আল কাদেরী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা জামিল আহমদ সালেহী (ঢাকা)।

এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে বয়ান করেন খলীফায়ে রামপুরী, পীর সাহেব নির্গমী মাওলানা আব্দুশ শাকুর পীর সাহেব। প্রধান বক্তার বয়ান করেন মাওলানা মতুর্জ আলী আমানতপুরী। বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মুফতি নাজমুল হোসাইন এসময় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

প্রথম দিনের ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সোনাহর আলী, মুরুব্বি হাজী বুরহান উদ্দিন, মীর সমছু মিয়া, হাজি মনির উদ্দিন, ছালিক মিয়া চৌধুরী রুকন, হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

মাহফিল পরিচালনা করেন ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার মেহেদী হাসান সোনা মিয়া, মানিক মিয়া লিটু, ফয়জুল আহমেদ পাভেল ও মো. রাফী।

শুরুতে সুললিত কণ্ঠে কেরাত পরিবেশন করেন ইফতেখার আলম মাহদি, মিরছাব আহমেদ ও নাজমুল ইসলাম। রাত অবধি চলা এ ওয়াজ মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি নিরবতার সাথে অংশগ্রহণ করেন ও বয়ান শ্রবণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com