1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
StakePrix mobile App: Spielen Sie Ihre Lieblings-Casino-Spiele überall ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ-গাজীপুর সংবাদ  So erhalten Sie den besten Bonus im Dreamz Casino: Ein Leitfaden für neue Spieler So erhalten Sie den besten Bonus im Dreamz Casino: Ein Leitfaden für neue Spieler Erleben Sie die besten Slots und Cashback-Angebote im 444 Casino Schweiz শোক, শ্রদ্ধা ও ত্যাগের মহিমায় চট্টগ্রামে পালিত পবিত্র আশুরার তাজিয়া মিছিল-গাজীপুর সংবাদ  গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ-গাজীপুর সংবাদ  Бозии беҳтарин дар Pinco casino: пайдоиши хазинаи 6000+ бозӣ The evolution of casinos What will the future hold

স্বাধীনতার পর থেকে যে গ্রামে লাগানি উন্নয়নের ছোঁয়া-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ টাইম ভিউ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের ঘুনিয়া গ্রামের চিত্র যেন একেবারেই ভিন্ন। উপজেলার বেশিরভাগ সড়ক পাকা হলেও স্বাধীনতার পর থেকে ঘুনিয়া গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামজুড়ে কাঁচা রাস্তার কারণে বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের কাদা-মাটি মাড়িয়ে কষ্ট করে বিদ্যালয়ে যেতে হয়। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা থাকলেও মৌলিক অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত এলাকাটি। দীর্ঘদিন ধরে কোন সরকারের সময়ই এ গ্রামের মানুষ পাকা সড়কের স্বপ্ন পূরণ হতে দেখেননি।

স্থনীয়দের অভিযোগ, রাজনৈতিক কারণে তারা উন্নয়ন বঞ্চিত। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বিএনপিকে ভোট দেওয়ার কারণে আমাদের গ্রামে উন্নয়নের কাজ হয়নি।”  এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর প্রশ্ন—যেখানে রাণীশংকৈলের প্রায় সব সড়কই আজ পাকা, সেখানে ঘুনিয়া ব্যতিক্রম কেন? সোমবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, গ্রামবাসী নিজস্ব অর্থায়নে স্থানীয় যুবকদের সহযোগিতায় কাঁচা রাস্তার বিভিন্ন গর্ত সংস্কারের কাজ করছে। এতে রাস্তা কিছুটা চলাচলযোগ্য হলেও টেকসই সমাধান হয়নি।

এ সময় তারা সরকারের কাছে সহযোগিতা কামনা করেন এবং দ্রুত এসব রাস্তা পাকা করার জোর দাবি জানান। নন্দুয়ার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারী জানান, আমার পরিষদে তেমন বরাদ্দ নেই। তবে এবার বরাদ্দ এলে রাস্তার কাজ করা হবে।

উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী আনিসুর রহমান বলেন, সরেজমিন পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com