1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Best Online Poker Sites Australia: ensuring fast payouts and secure transactions

ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যেগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যোগে এবং সোনালী ব্যাংক ছাতক শাখার আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ছাতক পৌর সভা অডিটোরিয়ামে বিভিন্ন ব্যাংক শাখার গ্রাহকদের মধ্যে এসব ঋণ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১৬ টি ব্যাংক শাখার উদ্যোগে উপজেলার ৬৭ জন কৃষকের মধ্যে ৬৭ লক্ষ ৬২ হাজার টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

ঋণ বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা সামস মোঃ জাবেদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক (পিএলসি) সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের, সোনালী ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, জনতা ব্যাংক (পিএলসি) সিলেটের জেনারেল ম্যানেজার মোঃ রবিউল আলম, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংক (কৃষি ঋণ) সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সোনালী ব্যাংক (পিএলসি) ডেপুটি ম্যানেজার, প্রিন্সিপাল হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার রণজিত লাল সোম, বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান শহীর প্রমুখ।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আনোয়ার খান, মনির উদ্দিন তালুকদার, বিজয় রায়, আব্দুস শহীদ ও শাহানা আখতার। ব্যাংক কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেছেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরাই অর্থনীতির প্রাণ শক্তি।

কৃষকরা পুঁজির জন্যে মহাজনদের কাছ থেকে অধিক সুদে ঋণের বোঝা গ্রহন না করে ব্যাংকর মাধ্যমে সহজ শর্তে ঋণ গ্রহনের ব্যবস্হা করে রেখেছে সরকার। সকল ব্যাংকের শাখা থেকে কৃষি ঋণ নেয়ার সুবিধা রয়েছে। কৃষকরা ১০ টাকার বিনিময়ে একটি একাউন্ট চালু করে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন।

বক্তারা বলেন, কৃষি ঋণের সঠিক ব্যবহার কৃষকদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলে। অর্থনীতির চাকা সচল রাখতে ঋণগ্রহিতাদের যথাসময়ে কৃষি ঋণ পরিশোধের তাগিদ দিয়ে বক্তারা বলেন ঋণ গ্রহনে কৃষকরা যাতে প্রতারিত না হয়, সংশ্লিষ্ট সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ বলেন, হাওর এলাকা সুনামগঞ্জের বোর ফসলের জন্যে কৃষকদের কম সুদে ঋণ প্রদানের জন্যে একটা প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবটি গৃহীত হলে সুনামগঞ্জের বোর ফসল উৎপাদনে ব্যাপক পরিবর্তন ঘটবে।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উত্তরা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার মোহাম্মদ তোহা ও গীতাপাঠ করেন পল্লী ব্যাংক শাখার কর্মকর্তা বকুল দেবনাথ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com