1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত – ১০ থানায় মামলা, গ্রেফতার- ৬ জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬১ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে গত বৃহস্পতিবার রাত ইসলাম পুর ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রাতে ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে বনগাঁও ও লুভিয়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়া সহ তিন জন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার মামলায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জন-কে আটক করেছে।সংঘর্ষের পরদিন শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকালে গুরুতর আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতার ৬ জন-কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে গুরুতর
আহত মানিক মিয়া-কে শনিবার ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান কামরুল ও বনগাঁও গ্রামের ফজল করিম একই সাথে দীর্ঘ দিন ব্যবসা করেছেন। ব্যবসায়িক টাকা দেনা-পাওনার ঘটনা-কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত ইছামতী বাজারে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরবর্তীতে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। ৩ জন-কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের সময় ইছামতী বাজারের কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একপক্ষ ইছামতী বাজার ব্রীজে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রীজের উপর আগুন লাগিয়ে দিলে চারদিকে আতংক দেখা দেয়। ঘটনার খবরে ছাতক থানা পুলিশ ও স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত ৬ জন-কে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com