1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আনিসুল হক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬৯ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ এক আসনে বহুল কাঙ্ক্ষিত ধানের শীষের মনোনয়ন পেলেন কেন্দ্রীয় কৃষকদল সহ সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য, তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আনিসুল হক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

সুনামগঞ্জ এক আসনে আনিসুল হক এর নাম তালিকায় প্রকাশ করায় নির্বাচনী এলাকায় নেতা কর্মী সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা দেখা দিয়েছে।

সাধারন জনগন বলছেন আনিসুল হক দীর্ঘদিন ধরে এলাকায় দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নিবেদিতপ্রাণ । তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে তিনি ছিলেন সবসময় প্রথম সারিতে। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনো নীতির পথ থেকে সরে যাননি। তাঁর এই ত্যাগ, সাহস ও নিষ্ঠা তাঁকে এলাকার সাধারণ মানুষের আস্থাভাজন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও মানবিক মানুষ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।তারা বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবো।

সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হক বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত মনোনয়ন নয়, এ মনোনয়ন নেতাকর্মীদের পরিশ্রমের সুফল,এটি সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ। তিনি বলেন দীর্ঘদিন ধরে এই হাওর অঞ্চলের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে।তিনি প্রতিশ্রুতি দেন,সুনামগঞ্জ-১ আসনকে একটি উন্নত, শিক্ষিত ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করবেন। আনিসুল হক বিশ্বাস করেন,এই মনোনয়ন আসলে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন, যা তিনি সেবার মাধ্যমে ফিরিয়ে দিতে চান।তিনি সকলের প্রতি আহ্বান জানান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com