1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ 

খালেদা জিয়া লাইভ সাপর্টে সকলের কাছে দোয়াপ্রার্থী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি অবস্থা ক্রিটিক্যাল লাইফ সাপোর্টে নেতাকর্মীদের প্রোফাইল সোশ্যাল মিডিয়ায় শীর্ষ আলোচিত। দল-মত পথ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সকলের কাছে দোয়া চেয়েছেন দলীয় নেতাকর্মী পরিবারের পক্ষ থেকে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, প্রস্তুত আইসিইউ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। টানা পাঁচদিন ধরে তিনি সিসিইউতেই আছেন। তবে ১ ডিসেম্বর (সোমবার) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে ৮-১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে এসব তথ্য জানান।

তিনি বলেন, ম্যাডামের অবস্থা হালকা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি। তবে প্রস্তুত রাখা হয়েছে। এই আইসিইউ সাধারণ আইসিইউর মতো নয়। এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে। তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি। সবাই দোয়া করবেন।

এদিকে সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, ম্যাডামের স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন ভেন্টিলেশনে আছেন।

আজ বিএনপির মিডিয়া সেল ভেরিফাইড ফেসবুক পেইজে খালেদা জিয়ার অসুস্থতা জনিত তথ্য জানানো হয়।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অতএব, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করুন।

উল্লেখ্য :দেশের ইতিহাসের রেকর্ড আপোষহীন নেত্রীর অসুস্থতার দুঃসংবাদে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দুঃখ প্রকাশ আফসোস আর্তনাদ সুস্থতায় দোয়া কামনা করেছেন। যা নজিরবিহীন সর্বোচ্চ সর্বস্তরের মানুষের ।

খালেদা জিয়ার সুস্থতায় দীর্ঘায়ু শুভ কামনায় দেশ বিদেশের সর্বস্তরের মানুষের দুঃখ শোক সমবেদনা প্রকাশে দোয়া প্রার্থনা করেছেন মুর্শিদ মন্দির পেগডা সকল ধর্মীয় প্রতিষ্ঠানে। দেশের অভিভাবক বর্ণাঢ্য জীবনের প্রশংসিত আলোচিত হয়েছেন।

যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রেকর্ড সাবেক দেশের প্রথম প্রধানমন্ত্রী এশিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। যার অসুস্থর সুস্থতা প্রার্থনা করে সর্বদলের সর্বমতের পথের সকল শ্রেণী পেশার মানুষ সমবেদনা জানিয়েছেন। দোয়া প্রার্থনায় সুস্থতা কামনা ও দীর্ঘায়ু প্রত্যাশা দেশবাসী সকলের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com