
ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায় কিন্ডারগার্টেন মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন মেধাবৃত্তি এসোসিয়েশনের আয়োজনে ৬ টি কিন্ডারগার্টেন স্কুলের সমন্বয়ে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।এ এসোসিয়েশনে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিক্ষায় অংশগ্রহন করে।
উক্ত পরিক্ষায় অংশ গ্রহণ করেছে, প্রজন্ম মডেল হাইস্কুল,সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন,অঙ্কুর বিদ্যানিকেতন,চাঁদের আলো আইডিয়াল স্কুল,মুসলিম কিন্ডারগার্টেন এবং বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন মোল্লা মডেল স্কুলের শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করেছে।
গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন মেধাবৃত্তি এসোসিয়েশনের সভাপতি মোঃ সোহেল রানা জানায় এ পরিক্ষায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংগ্রহণ করেছে।
প্রজন্ম মডেল হাইস্কুল থেকে ৩২জন,
,সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন থেকে ৪১জন,
অঙ্কুর বিদ্যানিকেতন থেকে ৬১জন,
চাঁদের আলো আইডিয়াল স্কুল থেকে ২৭জন,
মুসলিম কিন্ডারগার্টেন থেকে ১৮জন,
এবং বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন মোল্লা মডেল স্কুলের ২৭শিক্ষার্থী সহ মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহন মোট২০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সভাপতি আরো জানায়,শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য সুন্দর ব্যবস্থা রেখেছি।শিক্ষার্থীরা যেমন কেন্দ্র সুন্দর পরিবেশ পাচ্ছে পরিক্ষার জন্য। একি সঙ্গে তাদের অভিভাবকদের ভোগান্তির কথা চিন্তা করে কেন্দ্রের পাশে একটি মাঠে তাদের বসার ব্যবস্থা রেখেছি।বিগত দিনে অনেক পরিক্ষায় দেখেছি অভিভাবকদের বসার স্থান নেই।তারা সারাক্ষণ সন্তানদের চিন্তায় থাকেন।তাদের নাস্তার ব্যবস্থা রেখেছি।
সাধারন সম্পাদক মোঃ সুমন মিয়া জানায়,আমাদের গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন মেধাবৃত্তি এসোসিয়েশন সব সময় শিক্ষার্থী এবং অভিভাবকদের কথা চিন্তা করে।আজ সুন্দর পরিবেশে পরিক্ষা হচ্ছে।আইন শৃঙ্খলা বাহিনী ও যথেষ্ট সার্পোট দিচ্ছে।আশাকরি আগামীতে আরো বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
Leave a Reply