
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করেছে প্রশাসন।
আজ দুপুরে নদীর একটি অংশে অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করা হয়।এলাকার একাদিক ব্যাক্তি জানান প্রতিদিন রাতে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন নদীতে অবৈধভাবে বালু উত্তলন করতে ড্রেজার মেশিন শেইপ মেশিন চালান। প্রশাসনের লোকজন আজকে পাটানপাড়া ঘাট থেকে আফতাব উদ্দিন এর একটি ড্রেজার জব্দ করেছেন । এলাকার জনগনের দাবি হলো এভাবে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করলে নদী পাড়ের মানুষ রক্ষা পাবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়াই একটি দুষ্ট চক্র যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন করছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন,
“যাদুকাটা নদী একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অভিযানের সময় একটি ড্রেজার জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,
“অভিযান চলাকালে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply