1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
Optimera din insats med smart bankrollhantering Optimera din insats med smart bankrollhantering Stake Casino Argentina: top tips for secure deposits and exciting live game action ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জীবনের রোগ মুক্তি কামনা-গাজীপুর সংবাদ  JugaBet Argentina: la guía definitiva para jugar con crupieres en vivo Cómo realizar depósitos y retiradas seguras en Los Mejores Casinos Online Argentina Cazinouri online noi în România: ghidul tău pentru bonusuri și oferte de top în Casino utan Spelpaus 2026: så fungerar snabba uttag och säkra betalningar “ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় বৃদ্ধের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২০১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাপাসিয়ায় পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি জবরদখল, সীমানা নিয়ে বিরোধ এবং প্রতিবেশী একটি পরিবারের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ও তার পরিবার। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ হাছেন আলী বাদী হয়ে কাপাসিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চাটারবাগ গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মোঃ হাছেন আলীর সঙ্গে তার প্রতিবেশী মোঃ আব্দুল হাই ও তার সন্তানদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। পৈতৃক সম্পত্তির সীমানা নিয়ে বিবাদীরা হাছেন আলীর পরিবারের প্রতি চরম শত্রুতা পোষণ করে আসছিলেন। ভুক্তভোগী হাছেন আলীর অভিযোগ, গত ২১ জানুয়ারি সকালে বিবাদীরা দলবদ্ধ হয়ে তার বসতবাড়ির উত্তর পাশের জমিতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ঘটনার প্রতিবাদ করলে বিবাদীরা তাকে মারধর করতে উদ্যত হয় এবং জমি জবরদখলসহ খুন-জখমের হুমকি দেয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীপক্ষের একজন (৩ নং বিবাদী) স্থানীয় এসিল্যান্ড অফিসে চাকরির সুবাদে ক্ষমতার অপব্যবহার করে এলাকার সাধারণ মানুষের জমিজমা নিয়ে হয়রানি ও ভুয়া খাজনা-খারিজের চেষ্টার সাথে লিপ্ত রয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও বিবাদীরা কোনো তোয়াক্কা না করে উল্টো ভুক্তভোগীদের নামে মিথ্যা মা‌মলার হুমকি দিয়ে যাচ্ছেন। ঊএই বিষয়ে ভুক্তভোগী মোঃ হাছেন আলী বলেন, “আমি বয়স্ক মানুষ, তারা ক্ষমতার দাপট দেখিয়ে আমার পৈতৃক জমি দখলের চেষ্টা করছে। আমি এবং আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করছি।”
বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com