1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

গজারিয়া বিদেশি অত্যাধুনিক পিস্তলসহ নারী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া নারীর নাম আমেনা আক্তার মালা (৩২)। তিনি রাজধানী ঢাকার কদমতলী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী। তিনি জানান, গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি রেস্টুরেন্টের সামনে থেকে আমেনা আক্তার মালাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com