1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ 

গজারিয়া ধানের শীষের ফেস্টুন-ব্যানার অপসারণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ধানের শীষ প্রতীকের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গজারিয়ায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর বাউশিয়া (বড়কান্দী) এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মিছিলটি রাস্তা দিয়ে অতিক্রম করার পরপরই গ্রামের বিভিন্ন স্থানে টানানো ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও ব্যানার খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা মিন্টু, ইউপি বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. মান্নান মিয়াজী, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার, মাহাদী ইসলাম বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মহিউদ্দিন মৃধা, যুবদল নেতা আশরাফুল আলম সবুজ, শাহ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বঙ্গ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা মিন্টু বলেন, “আমার এই ওয়ার্ডে ৫০টিরও বেশি ধানের শীষের ফেস্টুন ও ব্যানার ছিল। ফুটবল প্রতীকের মিছিলের পর এখন একটি ব্যানারও অবশিষ্ট নেই। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মহিউদ্দিন মৃধা বলেন, “স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিছিল থেকে ধানের শীষের ফেস্টুন ও ব্যানার খুলে নেওয়ার ঘটনা ন্যাক্কারজনক। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা জরুরি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদ থেকে পদত্যাগী মো. হাসমত আলী তাঁতী অভিযোগ অস্বীকার করে বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি ব্যানার খুলে পড়ে গেলে একটি ছোট ছেলে সেটি নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ধানের শীষের লোকজন অপপ্রচার চালাচ্ছে।”

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com