1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগরবাসীর স্বাস্থ্যসম্মত পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১৫০টি ময়লার ডাস্টবিন বিতরণ করা হয়েছে। সম্প্রতি কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ডাস্টবিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন, জেলার মোঃ শরীফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পর্ণব শর্মা, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা মোঃ হাসান ও আর কে লিটনসহ কারাগার ও সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন, কারাগারের অভ্যন্তরে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ময়লা সংরক্ষণ ও অপসারণের মাধ্যমে কারাবন্দিদের স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরীর বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা সহায়ক সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ডাস্টবিন বিতরণ করা হলো।
কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ সহযোগিতার ফলে কারাগারের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com