1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

নির্বাচিত হলে গোবিন্দগঞ্জ বাজার ও পয়েন্ট-কে একটি আধুনিক মিনি টাউনে রুপান্তর করতে চাই-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সুনামগঞ্জ–৫ (ছাতক-দোয়ারাবাজার ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক ক‌লিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারাবাজারবাসীর একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। জয়ী হলে গোবিন্দগঞ্জ এলাকা‌-কে একটি আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরিত করতে চাই।

উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার তুলে ধরে তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত এই জনপদে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে যখন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক নেতৃত্বকে সামনে নিয়ে আসবে।

বুধবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বিলপার গ্রামে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপ‌তি আব্দুল মতিন’র বাড়িতে লন্ডন প্রবাসী সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের সভাপতিত্বে এবং আশরাফুর রহমান এনাম ও ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ক‌লিম উদ্দিন আহমদ মিলন।

তিনি আরও বলেন—বিগত সময়ে ক্ষমতাসীনদের অবহেলা, দলীয়করণ ও বৈষম্যমূলক উন্নয়ন নীতির কারণে সুনামগঞ্জ–৫ জনপদ পিছিয়ে পড়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে এই বৈষম্যের অবসান ঘটবে। নির্বাচনী সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে গণতন্ত্র, বিচারব্যবস্থা, মানবাধিকার ও সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে ব্যাহত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশে পুনরুদ্ধার হবে ভোটাধিকার, প্রতিষ্ঠিত হবে আইনের শাসন। বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান।

স্বাগত বক্তব‌্য রা‌খেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার আব্দুল রকিব। তিনি বলেন,বিএনপি নিয়ে আসছে নতুন প্লান, দিবে কৃষক কার্ড, ফ‍্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন‍্য মাসিক ভাতা। কলিম উদ্দিন মিলন সাবেক ৩ বারের এমপি, তি‌নি ৪০ বৎসর ধরে রাজনীতি করেন, তি‌নি নির্বাচনে জয়ী হলে মন্ত্রী হবেন এবং এলাকার বটের খালের ভাঙন মেরামত ও রাস্তার উন্নয়নের আহ্বান জানান।

সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, “ছাতক–দোয়ারাবাজারের উন্নয়ন চাইলে ধানের শীষের বিকল্প নেই। ক‌লিম উদ্দিন মিলনের পক্ষে সাবেক ছাত্রদলের নেতাকমীরা দীর্ঘদিন প্রবাসেথেকেও দলের জন্য কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন। এখন সময় এসেছে তাকে জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়ার।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সমুজ আলী, গাবরু মিয়া, হাজী ফজল মিয়া, আব্দুস শহীদ, আব্দুল মতিন, আব্দুর নুর, আব্দুল করিম, লন্ডন বিএনপি নেতা ও ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মতিন, সামছুল ইসলাম নুনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য লন্ডন প্রবাসী এ জে লিমন, সাবেক ছাত্রদল নেতা আশরাফুর রহমান আশরাফ,

জফির আহমদ, সাবেক মেম্বার ও বিএনপি নেতা নাজমুল হোসাইন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হক, বিএনপি নেতা শামীম আলম, ইতালি প্রবাসী লোকমান আহমদ, আব্দুল কদ্দুছ, বাবুল, সাবেক মেম্বার আলকাব আলী, হাজী সালেহ আহমদ, আলী আশরাফ তাহিদ, আজিজুর রহমান, দুদু মিয়া, আজির, এমরান, জাকির আহমদ প্রমুখ।

বক্তারা ধানের শীষের পক্ষে একযোগে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ১২ তারিখের নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com