1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:

চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপি’র বর্ণাঢ্য আয়োজন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে বর্ণাঢ্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক নির্বাচনী প্রচারণামূলক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক গুরুত্বপূর্ণ ও বর্ণাঢ্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। একই সময়ে সমাবেশটি অত্যাধুনিক প্রযুক্তির জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কক্সবাজার জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে সরাসরি সম্প্রচার করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

নির্বাচনকালীন মোতায়েনের জন্য মনোনীত সদস্যদের উদ্দেশ্যে মহাপরিচালক মহোদয় দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন—
অতীতের সকল অনিয়মতান্ত্রিক চর্চার অবসান ঘটিয়ে আসন্ন নির্বাচনে আনসার ভিডিপি সদস্যরা নতুন উদ্যমে, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। ভোটের দিন সব কিছুর ঊর্ধ্বে থেকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং লাল-সবুজের পতাকার মান সমুন্নত রাখতে একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ও অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে আনসার ভিডিপি এবারের নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি নির্বাচন পরবর্তী প্রাপ্য ভাতা পরিশোধের সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত প্রেরণ নিশ্চিত করা হবে।

নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব—এই তিন মূলনীতিতে অবিচল থেকে আনসার-ভিডিপি নির্বাচনকালীন দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com