
মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা।সোমবার বিকাল ৩ টায় উপজেলা হেলীপ্যাড মাঠ প্রাঙ্গণে এক বিশাল জনসভা আয়োজন করেন উপজেলা জামায়াতে ইসলামী। এসময় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ত্রয়োদশ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, শহিদুল ইসলাম আল-কায়সারী, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট নাজমুল আহসান, আব্দুল্লাহ আন নাহিয়ান, মাওলানা মোঃ ইয়াহিয়া খান সহ উপজেলার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর সমর্থকবৃন্দ।
Leave a Reply