
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেছেন মেম্বার এসোসিয়েশনের নেতাকর্মীরা।
সোমবার বালিজুরি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় মেম্বার এসোসিয়েশন নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরেন এবং দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।
লিফলেট বিতরণকালে মেম্বার এসোসিয়েশনের সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় মেম্বার এসোসিয়েশনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বালিজুরি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইসমাইল মিয়া, আলী নেওয়াজ, আজীজ মিয়া, জ্যোতিষ পাল,ইকবাল হোসেন, কামাল মিয়া, খলিল মিয়া ইউপি সদস্যা রুহেনা বেগম, মাহমুদা বেগম,পারুল আক্তার সহ অন্যান্ন নেতৃবৃন্দ।
Leave a Reply