1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সাড়ে ৪২ লাখ টাকার আত্মসাকৃত প্লাস্টিক দানা ও কাভার্ডভ্যান উদ্ধার:সিএমপির পতেঙ্গা থানা-গাজীপুর সংবাদ  গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম ———— গণমাধ্যম জনআস্থা, সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশীদার ও গুরুত্বপূর্ণ ভূমিকায়-গাজীপুর সংবাদ  গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি-গাজীপুর সংবাদ  জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  কালভার্ট বন্ধ করায় কৃত্রিম বন্যা: কাপাসিয়ায় পানিবন্দি ৫ গ্রাম, ফসল ও মাছ ভেসে দিশেহারা এলাকাবাসী-গাজীপুর সংবাদ  শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫ খুনের ঘাতক ফোরকানের অর্ধগলিত মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার-গাজীপুর সংবাদ  গজারিয়া তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল-গাজীপুর সংবাদ  Parimatch Casino Login: Manual Completo de Acesso e Gerenciamento da Sua Conta

ছাতক-দোয়ারার উন্নয়ণে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে বড় পরিবর্তনের আশ্বাস দিলেন—- মিলন মিলনই ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নের সবচেয়ে যোগ্য প্রার্থী—মিজান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৮,সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বদলে দিতে পারে ছাতক-দোয়ারাবাজারের ভবিষ্যৎ, আপনার একটি মাত্র মূল্যবান ভোট খুলে দিতে পারে একটি নতুন বাংলাদেশের দুয়ার উন্মোচিত করবে। তিনি নির্বাচিত হলে পৌর শহরে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও দক্ষিণ ছাতকে উপজেলা বাস্তবায়নের কাজ করবো।

রবিবার বিকালে ছাতক পৌর শহরে আয়োজিত এক বিশাল গণ মিছিল শেষে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, জনগণের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করাই হবে তাঁর প্রধান প্রতিশ্রুতি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন আমি বিজয়ী হলে ছাতক ও দোয়ারাবাজারকে পরিকল্পিত একটি আধুনিক মডেল টাউনে রূপান্তরিত করার চেষ্টা করব। উন্নত অবকাঠামো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, যুবকদের কর্মসংস্থানও মানবিক সেবার নতুন দিগন্ত তৈরি হবে এখানে।

বক্তব্যে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে উল্লেখ করেন, একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। চব্বিশে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশ কখনই রাজাকার উত্তরসূরিদের হাতে তুলে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, দেশের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জনগণকে ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে। তাঁর বিশ্বাস, ছাতক–দোয়ারাবাজারের সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে এবং ধানের শীষের পক্ষে রায় দেবেন।

এই সমাবেশটি ছিল সাধারণ মানুষের ঢল। উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে এসে সমাবেশে যোগ দিয়েছেন। মিছিলে-মিছিলে ছাতক পৌর শহর প্রকম্পিত হয়ে ওঠে। ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছুর পরিচালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী সমাবেশে উপজেলা ও পৌর সভার নেতা–কর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন-“ধানের শীষের বিকল্প নেই। উন্নয়ণ গণতন্ত্র ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে একযোগে ১২ ফেব্রুয়ারিতে ধানের শীষে ভোট দিতে হবে। মিলনই ছাতক–দোয়ারাবাজারের উন্নয়নের সবচেয়ে যোগ্য প্রার্থী।”

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) ফজলুল করিম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ সফিকুল আলম মতি, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জয়নাল আবেদীন মহি, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুব জমিয়ত ছাতক উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমেদ প্রমুখ। সভায় এসময় উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হক, দোলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গনী। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জমিয়ত নেতা মাওলানা হুসাইন আহমদ প্রমুখ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com