1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

রক্তাক্ত বাকেরগঞ্জ: ছাত্রদল নেতা ফাহাদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল জনতা,গ্রেফতারে ১২ ঘণ্টার আলটিমেটাম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৯ টাইম ভিউ

সুমা খান :-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে ছাত্রদল নেতা ফাহাদ খানের ওপর হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় চরাদি ইউনিয়নের হলতা বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন। “চরাদি ইউনিয়নের সর্বস্তরের জনগণ” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, চরাদি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাজাহান তালুকদার, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, সাইদুল মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদোওয়ান আহমেদ অমি ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন ডাকুয়া প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে চরাদি ইউনিয়নের হলতা গ্রামের সরদার বাড়ি এলাকায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহাদ খান (৩০)-এর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। অভিযোগে উল্লেখ করা হয়, একই ইউনিয়নের মোশাররফ হোসেন পান্নু খানের ছেলে যুবলীগ কর্মী আরিফ খান, সুলতান খানের ছেলে কাজী রিয়াজ, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানাসহ অজ্ঞাত ৪-৫ জন এ হামলায় জড়িত।হাসপাতালে নেওয়ার পথে ফাহাদ খান স্বজনদের মাধ্যমে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি দাবি করেন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, হলতা বাজারের এক ডিশ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হলে তিনি এর প্রতিবাদ করেন এবং ওই ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে মামলা করতে সহায়তা করেন। এ ঘটনার জের ধরেই তার ওপর হামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে বাকেরগঞ্জ থানার ওসি কে.এম সোহেল রানা জানান, এ ঘটনায় কাজী রিয়াজ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।ঘটনাটি স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com