1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

মতিঝিল আদর্শ ল’ কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৮ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসেনঃ

মতিঝিল আদর্শ ল’ কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার কলেজের হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ এ্যাডভোকেট মোঃ জহিরুল হক শামীম। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওঃ মোঃ শফিকুল ইসলাম। মোনাজাতে কলেজের উত্তরোত্তর সাফল্য, ছাত্র-ছাত্রী-অভিভাবক ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতিঝিল আদর্শ ল’ কলেজের অধ্যাপক আতিকুর রহমান লিটন, অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক রাবেয়া খাতুন বুবলী, মতিঝিল আদর্শ ল’ কলেজের পরিচালক আইনুল ইসলাম মিলন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পরিচালক মোঃ ইউসুফ হোসেন, মতিঝিল বালিকা উচ্ছ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন মুকুল প্রমূখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কলেজের সকল বর্ষের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জহিরুল হক শামীম বলেন, মতিঝিল আদর্শ ল’ কলেজের একঝাঁক মেধাবী শিক্ষক তাদের মেধা দিয়ে নিয়মিত পাঠদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে ভবিষ্যতে তারা আইনঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করতে পারেন। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাশে উপস্থিত হয়ে জ্ঞানার্জনের আহবান করেন এবং সকলের জন্য দোয়া কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com