1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা-গাজীপুর সংবাদ  An honest look at Spinfin Casino: what makes it a top choice for UK গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ 

দুঃখ ঘুচছে গলাচিপার: রাবনাবাদ সেতুর হাত ধরে শুরু ফেরিবিহীন পথচলা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাবনাবাদ নদীর ওপর বহুল কাঙ্ক্ষিত সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর ফলে গলাচিপাবাসীর ফেরিনির্ভর যাতায়াতের দুর্ভোগ কমার আশা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় লেবুখালী–বাউফল–গলাচিপা–আমড়াগাছিয়া আঞ্চলিক মহাসড়কের ৭০তম কিলোমিটারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. নুরুল হক নুর, সড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেতুমন্ত্রী বলেন, রাবনাবাদ সেতু নির্মিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। এতে স্থানীয় অর্থনীতি ও বাণিজ্যে গতি আসবে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সেতুটির দৈর্ঘ্য হবে ৮৮২ দশমিক ৮১ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। এতে থাকবে ১৯টি স্প্যান ও ২০টি পিয়ার। নৌযান চলাচল নিশ্চিত করতে একটি ১০০ মিটার স্টিল বাউ ট্রাস স্প্যান নির্মাণ করা হবে। এছাড়া দুই পাশে প্রায় ১ দশমিক ৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

প্রকল্পটির চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় ১৬৪ কোটি টাকা এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, সেতুটি চালু হলে গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালীসহ আশপাশের তিন উপজেলার প্রায় ১০ লাখ মানুষের যাতায়াত সহজ হবে। বর্তমানে নদী পারাপারে ফেরি ও নৌকার ওপর নির্ভর করতে হয়, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com