1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়ায় দোলারবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির কাছে অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৫ টাইম ভিউ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে দোলার বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন ময়না-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও তার অনিয়মের জন্য তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ নুরুল হক। গত ১৫ মার্চ সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) এডভোকেট আব্দুল হকে’র নিকট তিনি অভিযোগ পত্রটি প্রেরন করেছেন। এতে উল্লেখ করা হয়েছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর ধানের শীষ প্রতিকের পক্ষে তিনি কোন প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করেন নি। তিনি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যান নি এবং ভোট প্রদানও করেন নি। পক্ষান্তরে তিনি দাঁড়িপাল্লা প্রতিকে ভোট প্রদানের জন্য মানুষ-কে উৎসাহিত করেছেন।

এ ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন ময়না’র বিরুদ্ধে দলীয়ভাবে আইংতগত ব্যবস্থা গ্রহনের জন্য গত ১৩.০৩.২৬ ইং তারিখে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির জরুরি সভায় এক সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের প্রেক্ষিতে রেজুলেশন সহ জেলা বিএনপির নিকট এ অভিযোগ পত্র প্রেরণকরা হয়েছে। বিষয় নিশ্চিত করেছেন দোলার বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com