1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
Cómo realizar depósitos y retiradas seguras en Los Mejores Casinos Online Argentina Cazinouri online noi în România: ghidul tău pentru bonusuri și oferte de top în Casino utan Spelpaus 2026: så fungerar snabba uttag och säkra betalningar “ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ 

আইসক্রিম খাওয়ানোর কথা বলে ৪ বছরের শিশুকে হত্যা: কাপাসিয়ায় ঘাতক গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪৬ টাইম ভিউ

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর)

খুলনার লবণচড়া থানা এলাকায় ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ ও নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তোতা মিয়াকে (৪৮) গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭:১৫ মিনিটে কাপাসিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোসাইরগাঁও এলাকার শীতলক্ষ্যা নদীতে অবস্থানরত একটি কার্গো জাহাজ (এম.ভি.পি.জে-১) থেকে তাকে আটক করে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখে খুলনার লবণচড়া থানার মাথা ভাঙ্গা এলাকার মোঃ শাহ জালালের মেয়ে জান্নাতুল মাওয়াকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে নিয়ে যায় আসামী তোতা মিয়া। তোতা মিয়া ঝালকাঠি জেলার রাজাপুর থানার পুটিয়াখালী গ্রামের ইউসুফ আলীর ছেলে। শিশুটিকে খুঁজে না পেয়ে ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি করেন।‌ নিখোঁজের পরদিন ২৪ মার্চ দুপুরবেলা ঘাতক তোতা মিয়া শিশুটির বাবার ইমু (Imo) নম্বরে যোগাযোগ করে জানায় যে, শিশুটির মরদেহ হরিণটানা গেটের পাশে মাটিতে পড়ে আছে। পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গলায় রশি প্যাঁচানো অবস্থায় জান্নাতুল মাওয়ার নিথর দেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই আসামী আত্মগোপন করে গাজীপুরের কাপাসিয়ায় আশ্রয় নেয়। পিবিআই (PBI) খুলনার তথ্যের ভিত্তিতে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল আসামীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তোতা মিয়া ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে হত্যার কথা অকপটে স্বীকার করেছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পিবিআই খুলনার নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com