1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

পটুয়াখালী জনকল্যান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত,-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

“ক্রেডিট ইউনিয়ন মিলনের সেতু” এ শ্লোগান নিয়ে পটুয়াখালী জনকল্যান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৭ মার্চ) বিকাল ৪ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালী জনকল্যান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক গৌতম দেবনাথের সঞ্চালনায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সাধারন সভার কার্যক্রম শুরু করা হয়। সভায় মৃত সদস্য-সদস্যাদের স্মরনে ও তাদের আত্মার কল্যানে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি আলমগীর হোসেন বাচ্চু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রবীন সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা মিঃ ক্লারেন্স গমেজ, সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আঃ সালাম খান, সাবেক সভাপতি নাসির উদ্দিন খান, সহ-সভাপতি সুভাষ চন্দ্র দত্ত, সাধারন সম্পাদক অঞ্জন কুমার দাস, কোষাধ্যক্ষ অসীম কুমার মালাকার, পরিচালক মো. রফিকুল ইসলাম ও মিসেস রুনু বেগম।
আরও বক্তব্য রাখেন অডিট কমিটির সদস্য মো. নেয়ামুল হক ছামুন, পর্যবেক্ষন কমিটির সদস্য সুভাষ চন্দ্র শীল, সঞ্চয়ী সদস্য মো. নিজাম মাস্টার, মনিরুজ্জামান আকন ও আঃ খালেক আকন।

উল্লেখ্য, ২০.০৩.১৯৮৭ খ্রীঃ উদ্যোক্তা শ্রী অঞ্জন কুমার দাস এর প্রচেষ্টায় পটুয়াখালী জনকল্যান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে প্রতিষ্ঠিত হয়। যার সর্বশেষ সংশোধিত নিবন্ধন নং-১৬ পিডি/১(১),১/১,২৪.৭.২০০৮ ইং। এ সংগঠনে ৩০ জুন ২০২৫ ইং পর্যন্ত সর্বোমোট ১,২১১ জন সদস্য। এর মধ্যে ৩ বছরের অধিক সময় লেনদেন না করায় স্থগিত সদস্য ২৬৮ জন। এ সংগঠনটিতে বর্তমানে মূলধনের পরিমান হচ্ছে ১৯ কোটি ১১ লক্ষ ১৪ হাজার ৩০৫.৮৭ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com