1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ 

পেকুয়ায় শ্বশুর বাড়ির লোকজনের হামলায় গৃহবধূ আহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪৪ টাইম ভিউ

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় শ্বশুরবাড়ির লোকজনের হামলায় এক গৃহবধূ এবং তার সন্তানসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউপির লালজান পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতেরা হলেন, একই এলাকার নবীর হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)এবং তাঁর ছেলে আরিফুর ইসলাম (২০)। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গৃহবধূ মনোয়ারা বেগমকে তাঁর শ্বশুর বাড়ির লোকজন মিলে বিভিন্ন ধরনের অত্যাচার ও নির্যাতন করে আসছিলো। বিশেষ করে শ্বাশুড়ি এবং ননদ মিলেই বেশি অত্যাচার করতো গৃহবধূ মনোয়ারাকে। এ নিয়ে একাধিক বার শালিসী বৈঠক এবং থানায় মামলাও হয়েছিলো। এর পরেই থামেনি তাদের অত্যাচার। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুকুরে মাছ ধরাকে ইস্যু করে আবুল হোসেনের ছেলে মোক্তার আহমেদ, নুর আয়েশা, সেতেরা, রোকেয়া,পারভিন, সেলি, মোশাররফ, বুলবুলি এবং জিয়াবুল হকসহ ১২/১৫জনের একটি সঙ্ঘবদ্ধ দল লাঠিসোঁটা এবং লোহার রড দিয়ে মনোয়ারা বেগমকে মারধর শুরু করে। মারধরের এক পার্যায়ে মনোয়ারা বেগমের মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করা হয়। চিৎকার শুনে তাঁর ছেলে আরিফুল ইসলাম এগিয়ে আসলে তাঁকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মা- ছেলে দু’জন৷ পরে স্থানীয় তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ঘটনার বিষয়ে এখানো লিখিত অভিযোগ পাওয়া যায়নি৷ অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com