
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগন্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ট্যাকেরঘাট সাব সেক্টরের সহ সেক্টর কমান্ডার হাওরাঞ্চলের অবিসংবাদিত নেতা রাজনীতির মহাগুরু সাবেক সংসদ সদস্য নজির হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্য, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা নজির হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ । এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তার আদর্শ ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উপস্থিতরা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করেও দোয়া করা
হয়।
Leave a Reply